শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে  ৮৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে  ৮৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফাঁসিতলায় একটি পিকআপ গাড়িতে থাকা তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা সহ মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দামকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।


    গ্রেফতার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।


    শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।


    র‌্যাব-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের ফাসিতলা এলাকায় সন্দেহ ভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।


    র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন