শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৪ দিনের ব্যবধানে ফের ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৩১ মার্চ, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন

    ১৪ দিনের ব্যবধানে ফের ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

    পিরোজপুরের ইন্দুরকানীতে জেলে দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়েছে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে চলতি মাসের ১৬ তারিখে (১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।
     
    এর মাত্র ১৪ দিনের ব্যবধানে শনিবার (৩০ মার্চ) আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি করে তিনি পুনরায় ভাগ্যবান জেলে হিসেবে নিজেকে আলোচনায় এনেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে মাছ ধরা দুইটি ট্রলার ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

    তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়ে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।

    ট্রলারের জেলেরা জানান, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও অন্যান্য মালামাল নিয়ে সাগরে যাই। এবার অন্যান্য মাছের সঙ্গে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি।

    ২৫ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।

    এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। এবার আড়তদারি ছাড়াও আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

    পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়তদার মোঃ মহসিন মেম্বার জানান, শনিবার (৩০ মার্চ) দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ মার্চ, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন