পিরোজপুরে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার সৌজন্যে  ইফতার ও দোয়া মাহফিল 

পিরোজপুর প্রতিনিধি‌

৩০ মার্চ, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

পিরোজপুরে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার সৌজন্যে  ইফতার ও দোয়া মাহফিল 

পিরোজপুরে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার সৌজন্যে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ই রমজান ২৯ মার্চ ২০২৪ শুক্রবার, সাপোর্ট মানব কল্যাণ সংস্থা পিরোজপুর এর আয়োজনে স্থানীয়
মুক্তার কাটি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় উক্ত  ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়ে।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ আহসান সাধারণ সম্পাদক সাপোর্ট মানব কল্যাণ সংস্থা, মোঃ আসাদুজ্জামান কোষাধক্ষ্য সম্পাদক সাপোর্ট মানব কল্যাণ সংস্থা, মোঃ নুর উদ্দিন প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাপোর্ট মানব কল্যাণ সংস্থা, মোঃ হাফিজ সদস্য সাপোর্ট কল্যাণ সংস্থা,সহ উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক ছাত্র, স্থানীয় অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
চিত্রনায়ক জায়েদ খানের প্রতিষ্ঠিত সাপোর্ট মানব কল্যাণ সংস্থা,একটি সামাজিক জনকল্যাণমুখী, স্বেচ্ছাসেবক  সংগঠন।

সাপোর্ট মানব কল্যাণ সংস্থার সদস্য মোঃ হাফিজ এই প্রতিবেদককে বলেন, চিত্র নায়ক জায়েদ খানের হাতে গড়া সংগঠন এটি আমরা সাপোর্ট এর সৌজন্যে বিভিন্ন সময় দুস্থ ও অসহায় মানুষদের সহায়তা করে থাকে, রমজান মাসে আমাদের ইফতার বিতরণ চলমান, আমরা সামনে ঈদববস্ত্র বিতরণ করবো।
পিরোজপুরের কৃতি সন্তান জায়েদ খানের জন্য সবাই দোয়া করবেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ মার্চ, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন