পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯ মার্চ) শুক্রবার, ১৮ রমজান রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় স্ট্রিট ফুড ভিলেজে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান পুর্ব আলোচনা সভা সংস্থাটির নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, বিশেষ অতিথি জেলা উদীচী শিল্পী গোস্ঠির সভাপতি জনাব খালিদ আবু।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শফিকুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন দ্বীপ্ত টিভির জেলা প্রতিনিধি কবির হোসাইন।
আরো উপস্থিত ছিলেন- মানবজমিনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মাসুদ, এ্যাড. সৈয়দ আশিক আহমেদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি জোবায়ের আল মামুন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো: নুরউদ্দিন শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমরান হোসাইন টারজান, স্কুটি কন্যা চন্দ্রিকা মন্ডল, ইয়েস দলনেতা সোহান শিকদার, সাবেক দলনেতা সাদিয়া খানম প্রমুখ।
