শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আমতলীর দুই ইউপি সদস্য সহ চার জুয়ারি কারাগারে

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ২৯ মার্চ, ২০২৪ ০৯:৫০ অপরাহ্ন

    আমতলীর দুই ইউপি সদস্য সহ চার জুয়ারি কারাগারে

    বরগুনার আমতলীতে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।


    শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান গ্রেপ্তারদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 


    এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান, ইউসুফ ও আব্দুল আউয়াল।


    জানা গেছে, গাজীপুর বন্দরের একটি ঘরে দুই ইউপি সদস্যসহ ৮/১০ জন জুয়া খেলছিল। পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।


    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ মার্চ, ২০২৪ ০৯:৫০ অপরাহ্ন