শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৮ মার্চ, ২০২৪ ১১:১৬ অপরাহ্ন

    পিরোজপুরে মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

    পিরোজপুর ডিবির অভিযানে আন্তজেলা পেশাদার মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

    মোঃ বাদশা ফরাজী ওরফে আজিজ শেখ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী গ্রামের মোঃ ইদ্রিস ফরাজীর পুত্র। 

    পুলিশ সূত্রে জানাযায়, পিরোজপুর পৌরসভাধীন এমপির মোড়স্থ একটি বাসা থেকে গত ১৯ মার্চ মঙ্গলবার একটি মোটরসাইকেল চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে পিরোজপুর সদর থানায় মোটরসাইকেল মালিক একটি মামলা দায়ের করলে এরই পরিপেক্ষিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আসামীদের ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে। 

    এছাড়াও ডিবি একই অফিসার ও ফোর্সর সাভার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্র, ডাকাতি'সহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী মোঃ নোমান গাজীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।  ১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: নোমান গাজী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মালেক গাজীর পুত্র। 

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম স্যারের নিদের্শে জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুরে কর্মরত এসআই (নিঃ) আবদুল্লাহ আল মাসুদ ও এসাআই (নিঃ) মোঃ রাসেল মোল্লাদ্বয় সঙ্গীয় ফোর্সের টিম ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে। উক্ত চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর