শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন

    কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

    ঐতিহ্যবাহী  কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে শাহজাহান আলী'র বিরুদ্ধে কানসাট উচ্চ বিদ্যালয়ের  জামে মসজিদের  টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী কানসাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রত্যেক নিয়মিত পরীক্ষার্থী ৪৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থী ৪০০ টাকা করে কেন্দ্র ফি জমা দেয়। তাছাড়াও প্রধান শিক্ষক শাহজাহান আলীর নির্দেশে মানবিক বিভাগের ১ হাজার ৩৪০ জন  পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত  ৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগের ৬৪৭ জন পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত  ১১০ টাকা করে  ১ লক্ষ ৩৮ হাজার ১৭০ টাকা অবৈধভাবে  আদায়  করা হয়। তন্মধ্যে প্রধান শিক্ষক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক  শাহজাহান আলী এবং মসজিদ পরিচালনা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে কানসাট উচ্চ বিদ্যালয়ের  জামে মসজিদের  প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ১০ টাকা হারে আদায় করে  ১৯ হাজার ৮৭০ টাকা হলে প্রধান শিক্ষক ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মসজিদ কমিটির হাতে মাত্র ৭ হাজার টাকা দিলে মসজিদ পরিচালনা কমিটি তা প্রত্যাখান করে। পরবর্তিতে প্রধান শিক্ষক সমুদয় টাকা নিজ পকেটে রাখে। 

    অপরদিকে ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষায় কানসাট উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে ১৩ হাজার ৪০০ টাকাআদায় করার অভিযোগ উঠেছে। হিসাব নিকাশ ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের লাখ লাখ   টাকা আত্মসাৎ প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর প্রশাসনিক অদক্ষতা, অফিস সহকারী  হামিদুর রহমান (অবসরপ্রাপ্ত)কে দিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে সমস্ত  কাজ করানো, শিক্ষকদের অবমূল্যায়ন, পক্ষপাতিত্ব, নিজ স্বার্থ হাসিলের জন্য প্রধান অফিস সহকারীর বদলে পিয়ন দিয়ে অফিসের যাবতীয় কাজ করা সহ নানা অভিযোগে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।কানসাট উচ্চ বিদ্যালয়ে জামে মসজিদের সভাপতিসহ একাধিক সদস্য বলেন,ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মসজিদের উন্নয়নের জন্য যে টাকা তোলা হয়েছে সব টাকা  মসজিদ কমিটির কাছে জমা দিতে হবে  কম দিলে টাকা গ্রহণ করা হবেনা বলে জানান এসব বিষয়ে প্রধান শিক্ষক  শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষটি এড়িয়ে যা। 

    শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  জয়নাল আবেদীন বলেন, এসব বিষয়ে আমার করার কিছু নাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা  উজ্জ্বল হোসেন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ মার্চ, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন