শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোল বন্দর দিয়ে ২ দিন বন্ধ আমদানি-রপ্তানি  

    বেনাপোল প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    বেনাপোল বন্দর দিয়ে ২ দিন বন্ধ আমদানি-রপ্তানি  

    সোমবার (২৫ মার্চ) ভারতে দোলযাত্রা এবং মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে টানা দু দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে।
    তবে সোমবার ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল।

    বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী ও বেনাপোলের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। 

    তারা জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে আজ এবং আগামীকাল বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। 

    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, এ পথে আজ এবং আগামীকাল দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ৩৫ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে ভারতে। 

    বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতে হোলি উৎসব ও বাংলাদেশে স্বাধীনতা দিবসে ছুটি থাকায় আজ এবং আগামীকাল বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কার্যক্রম চলবে স্বভাবিক নিয়মে। পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোন বাধা নেই। আগামী বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ মার্চ, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন