শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত: ত্রাণ সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২২ ১১:০৭ অপরাহ্ন

    বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত: ত্রাণ সচিব
    ত্রাণ সচিব

    এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-এর বোর্ড অফ ট্রাস্টি'র তৃতীয় সভা আজ মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভার  শুরুতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব  মোঃ মোহসীন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম তুলে ধরেন।  

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অনুবৃত্তিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়তে  সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ  রোল মডেল হিসেবে  পরিচিতি লাভ করেছে। দুর্যোগে নিরাপদ বিশ্ব গড়ে তুলতে এডিপিসি'র অনবদ্য ভুমিকা বর্তমান করোনা অতিমারির মধ্যে যেভাবে কার্যকর রয়েছে,তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

    সভায় বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, নেপাল, ফিলিপাইনস, শ্রীলংকা এবং থাইল্যান্ডের  দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশ নেন।  সভায় এশিয়ান  ডিজাস্টার  প্রিপেয়ার্ডনেস সেন্টারের  সামগ্রিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশসমূহের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা  হয়।

     সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিগণ দুর্যোগ ব্যবস্থাপনায়  বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে অত্যন্ত কার্যকরী বলে মতামত ব্যক্ত করেন।  বিশ্বের অনেক দেশেই বর্তমানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মডেল অনুসরণ করছে বলেও সভায় অভিমত ব্যক্ত করা হয়।

    ২০২১ সালে এডিপিসির বোর্ড অব ট্রাস্টির চেয়ার হিসেবে বাংলাদেশের  পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন দায়িত্ব পালন করেছিলেন।

    উল্লেখ্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ ও সম্প্রদায়কে ডিআরআর (দুর্যোগ ঝুঁকিহ্রাস) ব্যবস্থা,প্রাতিষ্ঠানিক ডিআরআর ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরীতে বন্যা,ভূমিকম্প,ঘূর্ণিঝড়,খরাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধী হয়ে উঠার ক্ষেত্রে প্রযুক্তিগত সেবাও দিয়ে আসছে এডিপিসি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর