শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঈদের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা চায় জাতীয় শিক্ষক ফোরাম

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন

    ঈদের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা চায় জাতীয় শিক্ষক ফোরাম

    ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, কুরআন নাযিলের মাসে সন্তানদেরকে রাষ্ট্রীয়ভাবে কুরআনশিক্ষার ব্যবস্থা করতে হবে। একমাত্র কুরআনের শিক্ষাই পারে আমাদের প্রজন্মকে মাদক, গ্যাংস্টার সহ চরিত্র  বিধ্বংসী সকল কর্মকান্ড থেকে রক্ষা করতে। তাই শিক্ষার সর্বস্তরে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

    শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘কুরআন নাজিলের মাস; আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা ড. মাসুম রব্বানী, জাকারিয়া আহমদ, মহসিন ভূঁইয়া, আনিসুর রহমান, জানে আলম সোহেল, বেলাল হোসেন, হাবিবুর রহমান, রুহুল আমিন।

    প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কুরআন তেলাওয়াতের মজলিসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে নেককারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঘটনা মাহে রমজানের পবিত্রতা ক্ষুন্ন করেছে। তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    বিশেষ অধিকার বক্তৃতায় অধ্যাপক নাসির উদ্দিন খান বলেন, দেশের শিক্ষক সমাজ নানাভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষক ফোরাম শিক্ষকদের দাবি আদায়ের সোচ্চার। তিনি ঈদুল ফিতরের পূর্বেরই বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানান।

    মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার মাহে রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে ইফতার ও কুরআনের ক্লাসে নিষেধাজ্ঞা দিয়ে। তিনি বলেন, সরকারের কর্মকান্ড ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকার ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইলে এবং দেশে সেক্যুলার আইন কায়েম করতে চাইলে সরকারের পতন ত্বরান্বিত হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৪ মার্চ, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৪ মার্চ, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৪ মার্চ, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন