শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীর ৫ বধ্যভূমিতে আর্টক্যাম্প অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন

    রাজধানীর ৫ বধ্যভূমিতে আর্টক্যাম্প অনুষ্ঠিত

    ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ৫০ জন চারুশিল্পীকে নিয়ে রাজধানীর পাঁচ বধ্যভূমিতে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    এরই অংশ হিসেবে শনিবার সকাল ১১ টা থেকে একযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং জগন্নাথ হলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    দিনব্যাপী এসব আর্ট ক্যাম্পে শিল্পী হাশেম খান, বীরেন সোম, মলয় বালা, নিসার হোসেন, রোকেয়া সুলতানা, সামিনা নাফিজ, আব্দুল মান্নান, ফরিদা জামান, কামাল পাশা চৌধুরী এবং শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন দেশ বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পী মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন । এসব ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

    এদিকে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র  প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৪ মার্চ, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৪ মার্চ, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন