শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন স্পিকার

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

    এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন স্পিকার

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শনিবার সুইজারল্যান্ডে জেনেভাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার 'এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং' এ সভাপতিত্ব করেন। 
    সংগঠনের  ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির ১ম দিন এ সভা অনুষ্ঠিত হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন। এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। 

    পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। 

    এসময় আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ দেন। 
    এ সভায় ৬ষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার অব দ্য পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নমিনেশন দেওয়া হয়। 
    সভাতে এজেন্ডাভিত্তিক সকল সিদ্ধান্ত গৃহীত হয়। 

    বিস্তারিত আলোচনার পর, ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।
    এ সভায় আইপিইউ'র প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাশিফিক অঞ্চলের গ্রুপ মেম্বারসহ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।  




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ মার্চ, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ মার্চ, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ন