শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাকিস্তান দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি।

    ২৩ মার্চ, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ন

    পাকিস্তান দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত

    পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ চ্যান্সারিতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

    ১৯৪০ সালে এদিন কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর দুরন্ত নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের প্রতিকৃতবৃন্দ লাহোরে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেন, সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করে আয়োজিত এই অনুষ্ঠানটির তাৎপর্য অত্যন্ত গুরুত্ববাহী। 

    এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী মুহম্মদ শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠ করা শোনানো হয়।

    হাইকমিশনার বিশ্বব্যাপী পাকিস্তানিদের বিশেষ করে বাংলাদেশ ও ভুটানে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের অভিনন্দন জানিয়ে পাকিস্তান সৃষ্টিতে ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বলেন ২৩শে মার্চ পাকিস্তানের সেবা করার এবং আমাদের প্রতিষ্ঠাতা পিতাদের স্বপ্ন অনুযায়ী দেশ গড়ার ব্যাপারে আমাদের সংকল্পের আত্মপর্যালোচনা ও নবায়নের দিন।

    অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ মার্চ, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ মার্চ, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ন