শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশের ক্ষতির জন্য বিএনপির লাবিস্ট নিয়োগ: পররাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২২ ০২:৩৮ অপরাহ্ন

    দেশের ক্ষতির জন্য বিএনপির লাবিস্ট নিয়োগ: পররাষ্ট্রমন্ত্রী
    পররাষ্ট্রমন্ত্রী

    দেশের ক্ষতি করার উদ্দেশ্যেই বিএনপি বিভিন্ন সময় বিদেশে লবিস্ট নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, বিএনপি আটটা না কয়টা লবিস্ট নিয়োগ দিয়েছে বিভিন্ন সময়। এর মূল উদ্দেশ্যটা ক্ষতি, দেশের ক্ষতি। দেশকে কোনো ধরনের সাহায্য করবে না।

    আজ মঙ্গলবার সকালে ঢাকার মুক্তিযাদ্ধা জাদুঘরে ‘মানবিক নীতি: এখানে এবং এখন’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


    আব্দুল মোমেন বলেন, আপনার–আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু আপনার–আমার ঝগড়াটা যখন দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়, সেটা খুবই দুঃখজনক। লবিস্ট নিয়োগ দেওয়া আইনবিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, এখানে দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ দেওয়া হলো।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সুশাসনের জন্য ও দেশের ইতিবাচক জিনিস তুলে ধরে। আর যখন যুদ্ধাপরাধীদের শাস্তি যাতে না হয়, তখন ওরা (বিএনপি) লবিস্ট নিয়োগ দিয়েছিল, তখন সেই ভুল ধারণা পরিবর্তনের জন্য পিআর ফার্ম নিয়োগ দিয়েছি। তিনি বলেন, দুঃখের বিষয় হলো, আপনি নিয়োগ দিয়েছেন দেশের ক্ষতি করার জন্য, অপহরণ করার জন্য, এগুলো দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না।


    তিনি আরও বলেন, যখন কেউ কাউকে টাকা দেয়, তখন কিন্তু উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। কিন্তু যখন দেশের ক্ষতির জন্য আপনারা অন্যকে পয়সা দেন, তদবির করার জন্য, লবিস্ট নিয়োগের জন্য, তখন কিন্তু আপনার খুবই অন্যায়। দেশের পক্ষে লবিস্ট নিয়োগ এরশাদের সময় থেকেই প্রচলিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর