শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজায় প্রতিদিন ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ মার্চ, ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন

     গাজায় প্রতিদিন ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন

    গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলার কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। বৃহস্পতিবার ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

    এদিকে প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন আবরবিশ্ব ২১ মার্চ তাদের বার্ষিক ‘বিশ্ব মা দিবস’ পালন করে।
    মা দিবস উপলক্ষ্যে দি কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।

    বিবৃতিতে আরো বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেফতার করছে।

    বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মা’সহ ফিলিস্তিনের মহিলা বন্দিদের ওপর ইসরায়েলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেফতার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা।’

    সামাজিক কর্মীসহ মহিলা ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশকে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা যায়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ মার্চ, ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ মার্চ, ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন