শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত 

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২২ মার্চ, ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন

    পিরোজপুরে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত 

    সম্প্রতি  রূপালী ব্যাংক পিএলসি,  পিরোজপুর জোনের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলন এবং খেলাপি ঋণ ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক  পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    পিরোজপুরের ডিসি পার্কে বলেশ্বর নদীর তীরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পিরোজপুর ও ঝালকাঠি জেলার ১২ টি শাখার শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন। 

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধনী করেন রূপালী ব্যাংক পিএলসি, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান ।  

    রূপালী ব্যাংক পিএলসি, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ কুদ্দুস মিয়া, মোঃ আব্দুল হালিম, বরিশালের জোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান ২০২৩ সালে পিরোজপুর জোনের অভাবনীয় সাফল্যের জন্য জোনের সকল কর্মকর্তা-কর্মচরীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান। বার্ষিক ব্যবসায়িক এই সম্মেলনে তিনি ব্যবসা পর্যালোচনা, সিএমএসএমই ও কৃষি ঋন বিতরন, খারাপ লোন ‌আদায়, উন্নত গ্রাহক সেবা প্রদান এবং ২০২৪ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্র অর্জনের পরিকল্পনা ও বাস্তবায়নের দৃঢ়তার উপর গুরুত্বারোপ করেন।

    উপস্থিত  সকলে বলেশ্বর নদীর তীরে দাড়িয়ে  মাতৃসম প্রতিষ্ঠানের উন্নতির জন্য সততার সাথে, আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করে রূপালী ব্যাংক পিএলসি কে শীর্ষে নিয়ে যাবার শপথ গ্রহন করেন এবং ২০২৪ সালে সকল লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বরিশাল বিভাগকে সকল বিভাগের মধ্যে শীর্ষে নিয়ে যাবার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ মার্চ, ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন