শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারের মূলশক্তি জনগণ নয় প্রভূ রাষ্ট্র : সেলিমা রহমান 

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ০৮:১২ অপরাহ্ন

    সরকারের মূলশক্তি জনগণ নয় প্রভূ রাষ্ট্র : সেলিমা রহমান 

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দেয় না। ওবায়দুল কাদের বলেছেন "বিএনপি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করছে"। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, বিদেশে আমার কোনো প্রভু নেই। দেশের জনগণই আমাদের শক্তি। কিন্তু বর্তমান সরকারের মূলশক্তি জনগণ নয়, প্রভু রাষ্ট্র। 

    তিনি বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা বলেছে বিএনপি বিদেশীদের কাছে ধর্ণা দেয়। এখন ওবায়দুল কাদেরের কথায়ই প্রমাণ হয়েছে এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভারতের দয়ায় জোর করে আবারও ক্ষমতায় এসেছে।

    শুক্রবার লালবাগ পুরান থানার কেল্লার মোড়ে হৃদয় কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের ২৪ নং ওয়ার্ড বিএনপি  আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

    সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা নিজ স্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে। জনগনের স্বার্থরক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য প্রভূ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। তাই দমন-পীড়ন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখছে আওয়ামী লীগ। 

    তিনি বলেন, ষড়যন্ত্র করে জনগণের সাথে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি।

    ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদউদ্দিন রানা সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল,২৬ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদরুল আলম সুইট, যুবদল নেতা দেলোয়ার হাকিম বিল্পব, মনির খান হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, ফয়শাল আহমেদ স্বাধীন, ছাত্রদল নেতা আফতাব ইয়াকিন, শফিকুল ইসলাম রুবেল, মহিলা দল নেতা ফারিয়া ফারুক মুক্তা, শাহিনাসহ ২৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অন্যদিকে ৩২ নং ওয়ার্ড বংশাল থানা বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার রাজধানীর নবাবপুরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফ উল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, বংশাল থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ তাইজু।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর