শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এইচডিটির সেলাই মেশিন বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২২ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন

    পিরোজপুরে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এইচডিটির সেলাই মেশিন বিতরণ

    পিরোজপুরে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হ্যাবিটাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি ) এর সহযোগিতায় ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১২ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 
    বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পিরোজপুর শহরের শেরে বাংলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে  এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এইচডিটির এর পরিচালক মেহেদি হাসান বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান 
    সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ ও আগত অতিথিবৃন্দ।

    সেলাই মেশিন পাওয়া (কাজল) এই প্রতিবেদককে বলেন, আমার স্বামী একজন দিনমজুর। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। এই সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ মার্চ, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ন