শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুর জুজখোলার একটি খামার থেকে চুরি যাওয়া ৮ গরু উদ্ধার 

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২২ মার্চ, ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন

    পিরোজপুর জুজখোলার একটি খামার থেকে চুরি যাওয়া ৮ গরু উদ্ধার 

    পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি গরুর খামার থেকে চুরি যাওয়া ১৩টি গরুর মধ্যে ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ গরু চোরচক্রের ৩ জনকে গ্রেপ্তার করে।

    বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
    গ্রেপ্তাররা হলো-আছাবুর শেখ (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার আদাগাটা এলাকার রজব আলী শেখের পুত্র, আবুল হোসেন (৩২) খুলনা জেলার রুপসা থানার রবের মোড় এলাকার রাজ্জাক শেখের পুত্র এবং আল মামুন (২৫) খুলনা জেলার রুপসা থানার নয়াহাটি এলাকার কামালে শেখের পুত্র। 

    অবশেষে মারা গেল জব্দ হওয়া সেই গরুটি
    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, গত ১৭ মার্চ রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদার নামের এক ব্যাক্তির গরুর খামার হতে ১৩ টি গরু চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র।

    এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গরু উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারের বিভিন্নভাবে তৎপর ছিল। এরই ধারাবাহিকতার ২০ মার্চ রাতে বাগেরহাট জেলার রামপাল ও খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চোরচক্রের ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চুরি যাওয়া ৮ টি গরু উদ্ধার করা হয় এ সময়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরও গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধারের অভিযান চলমান আছে।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ মার্চ, ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন