শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে প্রশিক্ষিত নারীদের মাঝে সনদ ও ভাতা প্রদান 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২১ মার্চ, ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে প্রশিক্ষিত নারীদের মাঝে সনদ ও ভাতা প্রদান 

    মানিকগঞ্জে বেকার নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পোশাক তৈরি প্রশিক্ষণ শেষে সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। 
    বুধবার (২০ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার পৌরসভাধীন জয়নগর মাঝিপাড়া এলাকায় সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই সনদ ও ভাতা প্রদান করা হয়।   মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। 

    ঐতিহ্যবাহী নারী সংগঠন 'একতা কিশোরী ক্লাব' এর সভাপতি অন্তরা রাজবাড়ীর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন  সহকারী যুব উন্নয়ন কর্মকর্মকর্তা আফরোজা রহমান, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ। 

    বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও নারীবান্বব সমাজ বিনির্মানে ঋণ সহায়তা সহায়তা প্রদান করে আসছে। 
    শামসুন্নাহার বেগম বলেন, এ ধরনের প্রশিক্ষণ সুবিধা বঞ্চিত নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ মার্চ, ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন