শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দেড় কোটি টাকার সুপারি চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৯ মার্চ, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

    দেড় কোটি টাকার সুপারি চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি চোরাচালান মামলার আসামী তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পিরোজপুর চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিট্রেট মো: মাসুম আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামী জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০) একই এলাকার তুষখালী এলাকার মো: হোসেন আলী হাওলাদারের পুত্র।

    আদালতের এপিপি এ্যাডভোকেট শ ম হায়দার আলী জানান, ২০২৪ সালের ২৪ জানুয়ারী  রাতে পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারী উদ্ধার করে । এ সময় ট্রলার থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং অন্য কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো: হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার সহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার নামীয় আসামী করে মামলা দায়ের করে। 

    এরপর থেকে মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হয়ে তিনি চীফ জুডিসিয়াল আদালরের ম্যাজিট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

    প্রসঙ্গত, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ মার্চ, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন