শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইন্দুরকানিতে এক কলাচাষীর ১৭৬টি গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৯ মার্চ, ২০২৪ ০৯:১৩ পূর্বাহ্ন

    ইন্দুরকানিতে এক কলাচাষীর ১৭৬টি গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

    পিরোজপুরের ইন্দুরকানীতে এক কলা চাষীর বাগানের ১৭৬টি ফলন্ত কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। শনিবার (১৬ মার্চ) সকালে পার্শ্ববর্তী এক চাষীর ফোনে তিনি গাছ কেটে ফেলার খবর পান। 

    ভুক্তভোগী কৃষক আব্দুল কুদ্দুস হাওলাদার  জানান, বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ৬ কাঠা কৃষিজমিতে সাগর ও সবরিসহ উন্নত জাতের কলা চাষ করছি। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ফলেছে। ইতোমধ্যে কিছু কলা বিক্রিও করেছি। কিন্তু  গত শনিবার সকালে পার্শ্ববর্তী এক চাষী ফোনে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার ফোন পেয়ে ক্ষেতে গিয়ে দেখি কলা গাছগুলো মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে।

    তিনি আরো বলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুইদিন পূর্বে স্থানীয় থানায় সাধারণ ডায়রি করনের পরে পুলিশ আসলেও এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। যার ফলশ্রুতিতে উপরস্থমহলের যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি ।

    ভুক্তভোগী চাষীর ছেলে মুনান হাওলাদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। তিনি মুঠোফোনে এই প্রতিবেদক কে  জানান, সকালে কলা ক্ষেতে গিয়ে বাবা সকল কলা গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন । কলা গাছগুলোর সাথে কার এমন শত্রুতা আছে  আমি বিচার চাই।

    ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ মার্চ, ২০২৪ ০৯:১৩ পূর্বাহ্ন