পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে জামায়াতের সহায়তা 

পিরোজপুর প্রতিনিধি‌

১৯ মার্চ, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে জামায়াতের সহায়তা 

গত ১৭ মার্চ রোববার স্থানীয় মিলনায়তনে গত ৮ মার্চ পিরোজপুরে পাড়েরহাট সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত সাত পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।জেলা আমীর জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্তে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হকের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং বরিশাল অঞ্চলের সম্মানিত পরিচালক  অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শামীম সাঈদী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ওহিদুল ইসলাম মা 'আজ, পৌর সেক্রেটারি ইসাহাক আলী খান, সদর উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাবেক জেলা সভাপতি আল-আমিন শেখ সহ অনান্য নেতৃবৃন্দ।

প্রত্যেক পরিবারের কাছে গিয়ে মেহমান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং  প্রতি পরিবারকে নগদ ৫০০০০ টাকা প্রদান করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ মার্চ, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন