শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত-২

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৮ মার্চ, ২০২৪ ০১:১৯ অপরাহ্ন

    পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত-২

    পিরোজপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষকসহ  ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

    আজ সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো- ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ (৫২) ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মোঃ হাসিব শেখ (২৫)।

    আহত নুরু ও আরিফকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় আসলে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের ৪ জন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন।

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুইজনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সোমবার (১৮ মার্চ) পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ মার্চ, ২০২৪ ০১:১৯ অপরাহ্ন