শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৭ মার্চ, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    "সেবার ব্রতে চাকরি" গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


    শহরের পুলিশ লাইন্স স্কুলে শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় এবার ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।এর আগে, গত ২০ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব শেষে ধারাবাহিক ভাবে এ নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় ধাপ সম্পন্ন করা হয়।


    গাইবান্ধার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ কামাল হোসেন (পিপিএম) উপস্থিত থেকে এ পরীক্ষার  কার্যক্রম পরিচালনা করেন।


    পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনোরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অফিসারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


    এ পরীক্ষার ফলাফল আগামী ২৩ মার্চ সকালে পুলিশ লাইন্স গাইবান্ধার ড্রিল শেডে প্রকাশ করা হবে। সেইসাথে ওইদিনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেয়া হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ মার্চ, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন