শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে হিন্দু মেয়ের বিয়েতে মুসলিম দম্পতির মানবিক দৃষ্টান্ত স্থাপন

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৬ মার্চ, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ন

    পিরোজপুরে হিন্দু মেয়ের বিয়েতে মুসলিম দম্পতির মানবিক দৃষ্টান্ত স্থাপন

    পিরোজপুরে এক মুসলিম দম্পতি মানবিক এক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ ) রাতে পিরোজপুরে  মানবিক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। 

    নিজের বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে পাত্রস্থ করলেন মহা ধুমধামের সাথে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিবাহে। 
     
    পিরোজপুর সদরের সিআই পাড়ার মানুষ এই মহতী উদ্যোগের জন্য মোহাম্মদ আলী ভাই দম্পতি কে অভিনন্দন জানিয়েছেন। 

    তাছাড়া পবিত্র রমজান মাসে একজন মুসলিম হয়েও বাড়ির হিন্দু গৃহপরিচারিকার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। যা মানবিক মানুষের অনন্য দৃষ্টান্ত স্বরুপ। মোহাম্মদ আলী ভাই এই প্রতিবেদককে বলেছেন,  এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। তাছাড়া আমার একার পক্ষে সম্ভব হয়নি। যারা এই মহতী কাজে আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজে এমন কাজ আরো বেশি বেশি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, নবদম্পতি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর