শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ মার্চ, ২০২৪ ০১:৪৪ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।


    মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক।


    আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ম-৫ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪০০ টাকা, ৬ষ্ট- ১০ম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬০০০ টাকা একাদশ-দ্বাদশ শ্রেণীর ১৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯৬০০ টাকা করে। এছাড়া ১০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

    জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।




    সারাদেশ - এর আরো খবর