শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলের ইছামতী নদী থেকে পাচারকারীর মরদেহ উদ্ধার 

    বেনাপোল প্রতিনিধি  

    ১৪ মার্চ, ২০২৪ ০১:৪২ অপরাহ্ন

    বেনাপোলের ইছামতী নদী থেকে পাচারকারীর মরদেহ উদ্ধার 

    যশোরের শার্শার সীমান্তের ইছামতী নদী থেকে নিখোঁজের তিনদিন পর (৫ কেজি ২৭০ গ্রাম ওজন) ৪০ টি স্বর্ণেরবারসহ মশিয়ার রহমান(৫২) নামে এক পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 


    আজ বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার হরিশচন্দ্রপুর গ্রামের সীমান্ত ঘেষা ইছামতী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    নিহত মশিয়ার সীমান্তের হরিশচন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। 


    পরিবার ও স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু লোক  মশিয়ারকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায়। রাত বাড়ার পর সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজা খুঁজি করে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে জানতে পারে স্বর্ণ ব্যবসায়ী আব্দুর রহিম বক্সের ছেলে হাবিব ও জেহের আলীর ছেলে জামাল হোসেন তাকে স্বর্ণের একটি চালান দিয়ে ভারতে পাঠিয়েছে। পথিমধ্যে ইছামতী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায় মশিয়ার। সেই থেকে নিখোঁজ ছিলো মশিয়ার। তিনদিন খোঁজা খুঁজির এক পর্যায়ে আজ সকালে ১৭/৭ এস আর ৬০ পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  ইছামতী নদীতে মরদেহটি ভেসে ওঠে। এ সময় বিজিবি সদস্যরা  মরদেহটি উদ্ধার করে। এসময় তার মরদেহে কস্টটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চারটি প্যাকেটে ৪০ স্বর্ণেরবার পাওয়া যায়। 
    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, জব্দ স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। পাচারকারীর মরদেহ ময়না তদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর