শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রমজানের দ্বিতীয় দিনেই জমজমাট পিরোজপুরের ইফতার বাজার

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ মার্চ, ২০২৪ ০৫:০১ পূর্বাহ্ন

    রমজানের দ্বিতীয় দিনেই জমজমাট পিরোজপুরের ইফতার বাজার

    পিরোজপুরে রমজান শুরুর দ্বিতীয় দিনে একটু আগেভাগেই যেন পশরা সাজিয়ে বসেছেন ইফতার বিক্রেতারা। আর তাই ক্রেতারাও যেন একটু আগেভাগেই পছন্দের ইফতার কিনতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন।

    আবার অনেকে জোহরের নামাজ শেষে একটু ঘোরাঘুরি করেই ইফতার কিনে তাড়াতাড়ি বাসায় যাওয়ার ও প্রস্তুতি নিচ্ছেন।

     

    ক্রেতা বিক্রেতাদের আলাপচারিতা, হাকডাকের মধ্য দিয়ে সব মিলিয়ে এবারের পিরোজপুরের বিভিন্ন এলাকার ইফতার বাজার জমে উঠেছে।

     রমজান শুরুর দ্বিতীয় দিনে অনেক আইটেমের ইফতার সাজিয়ে বসেছে পিরোজপুর শহরের ক্লাব রোডের নীরব হোটেল , স্টার হোটেল, সদর থানার সামনে হোটেল নায়োরী , সি অফিস ক্যাফে আল মদিনা । 

    বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বসেছে

    শহরের বাজার রোড, সদর রোড, বিলাস মোড়, কৃষ্ণচূড়া, সি অফিস মোড়, পুরাতন বাসস্টান্ড, সহ বিভিন্ন এলাকার ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

     

     এসব স্থানে সাধারণত আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ,সবজি চপ, চিকেন চপ, ডিমের চপ, চিকেন ফ্রাই, তেহেরি, বুন্দিয়া, জিলিপি, মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি হালিম ,শাহী জর্দা,সহ নানা ধরনের ইফতারের আইটেমে ঠাসা এবার পিরোজপুরের ইফতার বাজার। 

    এছাড়াও মৌসুমী ফল কলা, আনারস, পেয়ারা ,পেঁপে, বড়ই সহ বিভিন্ন ফল ফলাদির দোকানও বসেছে শহরের বিভিন্ন ফুটপাত ও অলিগলিতে । শহরের সি,আই পাড়া এলাকার বাসিন্দা অধ্যক্ষ কাদেরুল মুক্তাদির এই প্রতিবেদককে বলেন ব্যস্ততা ও নানা ঝামেলার কারণে প্রতিবারই রোজায় ইফতারের কিছু আইটেম বাহির থেকে কিনতে হয়। 

     

    জেলা ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন এবারের বেচাকেনা তুলনামূলক ভালো তবে দামটা একটু বেশি, বিকেল চারটা থেকে শহরের ছোটখাটো প্রায় বহু দোকান ঘুরে দেখেছেন তিনি এবারের ইফতারের বাজারে আইটেম প্রতিবারের মতো একই থাকলেও এবারে প্রথম রোজা থেকে একটু ক্রেতা সমাগম বেশি।

     ইফতার ব্যবসায়ী মনির হোসেন জানায় ক্ষুদ্র এই দোকানে ইফতারের আইটেম পাঁচ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে, দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে হওয়ায় তাদের ব্যবসা সামনের রমজান গুলোতে ভালো ও জমজমাট হবে বলে তিনি আশা করেন।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ মার্চ, ২০২৪ ০৫:০১ পূর্বাহ্ন