পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোড়ন ও আলোচনায় এসেছেন ছাত্রনেতা ও তরুন সমাজসেবক মোঃ রফিকুলল ইসলাম (সুমন) তিনি ইতিমধ্যে উপজেলার ১ পৌরসভা ৭টি ইউনিয়নের জনসাধারণের কাছে দোয়া কামনায় গণসংযোগ করছেন।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জোরালোভাবে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ রফিকুল ইসলাম ( সুমন) বলেন, সামাজিক ও মানবিক কাজগুলো আগে থেকেই চলমান রেখেছি। নির্বাচিত হয়ে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলার অবহেলিত ইউনিয়ন পরিষদদের গ্রামীন রাস্তা ঘাটের উন্নয়ন,অবহেলিত জনপদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
মোঃরফিকুল ইসলাম (সুমন) পিরোজপুর সদর উপজেলার উত্তর ভাইজোরার ৬ নং ওয়ার্ড একজন স্থায়ী বাসিন্দা বাবা মৃত:আব্দুল হালিম পেশায় ডাক্তার মাতা মোছাম্মৎ হালিমা বেগম পেশায় গৃহিণী।
দুই ভাই এর মধ্যে মোঃ রফিকুল ইসলাম (সুমন) সবার বড়, পিরোজপুর সদর উপজেলার সাবেক ছাত্রনেতা এবং সাবেক সফল প্যানেল চেয়ারম্যানর জেলা পরিষদ পিরোজপুরের দায়িত্বে ছিলেন, রাজনীতির পাশাপাশি প ব্যবসা করেন এবং সফল উদ্যোক্তা।
উপজেলার একাধিক সাধারণ ভোটারও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, বর্তমানে মোঃরফিকুল ইসলাম(সুমন) জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই মানবিক ও সামাজিক জনসেবামুলক কাজ করে আসছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলার জনগণ তাকে সমর্থন দিবে এবং ভোট দিয়ে নতুন চমক সৃষ্টি করবে।