শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

    রাজবাড়ী প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

    রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)। 
    আজ মঙ্গলবার ভোরে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সকালে আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, “সোহাগ আমার আপন ভাজিতা। আনুমানিক ৬টার দিকে রাজন বাড়ি থেকে, তার তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে সোহাগের সাথে বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারি নাই। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সাথে ধাক্কা লেগে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন।”

    আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন