শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৯ পূর্বাহ্ন

    সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

    গাইবান্ধার সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু ও উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা  অংশগ্রহণ করেন। 

    প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে এবং নি¤œ আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষের সুরক্ষা তৈরি করতে সর্বজনীন পেনশন চালু করা হয়েছে।

    তিনি আরো বলেন, এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য পেনশন প্রযোজ্য ছিল। কিন্তু এখন এটি দেশের সকল মানুষের জন্য প্রযোজ্য করা হয়েছে। ১৮ থেকে ৫০ বছরের ক্ষেত্র বিশেষে তারও বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য এ স্কিম প্রনয়ণ ও চালু করা হয়েছে । এ বয়সসীমার মধ্যে সরকারি চাকুরিজীবী ব্যতীত যে কেউ এ পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন। 




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৯ পূর্বাহ্ন