শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ গবেষণার উপহার  নিলেন শিবগঞ্জের প্রফেসর সফিউর রহমান  

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ গবেষণার উপহার  নিলেন শিবগঞ্জের প্রফেসর সফিউর রহমান  

    সোমবার (১১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ’ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীদের বিশেষ গবেষণার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।  

    দীর্ঘ গবেষণা জীবনে প্রফেসর ড. মোঃ সফিউর রহমান বেশ কিছু অ্যাওয়ার্ড পান । উল্লেখ্য, B.Sc. (Hons) পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন । কানাডার Dalhousie University-তে Ph.D. গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ কানাডার Muslim Educational, Social and Knowledge Dissemination (MESK) থেকে তিনি “Outstanding Achievement Award-2014” পদক লাভ করেন।  ডক্টর মোঃ সফিউর রহমান কে ২০২১ সালে গবেষণা (ISAT 2021) বিভাগে ভারতের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং মেডিসিনের আন্তর্জাতিক বিজ্ঞানী পুরস্কারের জন্য সম্মানিত করা হয়েছে । 

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিগত ১৫ সেপ্টেম্বর ২০২২ ড. রহমান (CSO) কে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষক পুরস্কার (এক লক্ষ টাকা) ও সম্মাননা প্রদান করেন ।  পরবর্তীতে পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদান রাখায় বিগত ০৯-০৫-২০২৩ ইং তারিখে  জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত “ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার” প্রদান অনুষ্ঠানে প্রফেসর ড. মো. সফিউর রহমানকে বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয়।  

    যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের যৌথভাবে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের  বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রতি বছর প্রকাশ করে থাকে । বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত (প্রথমবার ২০২২ এবং দ্বিতীয়বার  ২০২৩ সালে) স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সফিউর রহমান । 

    তিনি ৮টি বিজ্ঞান বিষয়ক বইয়ের লেখক এবং অধিকাংশ বই আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানি থেকে প্রকাশিত । জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ১৮০-এর অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তাছাড়া Google Scholar -এর  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪  ইং -এর তথ্যমতে তার ৬৪৮৭  এর অধিক Citation Score রয়েছে – যা বাংলাদেশ পরমানু শক্তি কমিশন সহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল বিজ্ঞানীদের মধ্যে সর্বাধিক Citation Score বলে তিনি দাবি করেন ।   

    প্রফেসর ড. মোঃ সফিউর রহমান কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, স্লোভাকিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (যেমন, UNDP, USGS, IAEA, BGS, JAICA, CAS ইত্যাদি) বিজ্ঞানীদের সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।  

    সভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠস্থ পানির গুণগত মান উন্নয়ন, পরিবেশ দূষণ পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, খাদ্যের গুণগতমানের নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন