মানিকগঞ্জে 'ডিজিটাল ভূমি জরিপ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো: খলিলুর রহমান।
ভূমি মন্ত্রণালয়ের Establishment Of Digital Land Management System (EDLMS) প্রকল্পের আওতায় মানিকগঞ্জ পৌর এলাকায় ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক একটি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: জিয়াউদ্দিন আহমেদ (এনডিসি)।
