শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১০ মার্চ, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

    পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন গ্রেফতার

    পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  (৯ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের সিও অফিস মোড় থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

    পিরোজপুর জেলা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (সাঈদ)  দৈনিক  জাগো কন্ঠকে  জানান, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বাসায় ফেরার পথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের (সিও অফিস মোড়) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। পরে পুলিশ আরও দু’জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করে।

    পিরোজপুর সদর থানার ওসি মোঃ আশিকুজ্জামান জানান, লিফরেট বিতরণের নামে শহরে নাশকতার চেষ্টার অভিযোগে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আলগমীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব বিসয় তদন্ত করে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ মার্চ, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন