শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে  কটুক্তি করায় কলেজ শিক্ষক আটক 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ মার্চ, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে  কটুক্তি করায় কলেজ শিক্ষক আটক 

    ঐতিহাসিক ৭ ই মার্চ। দিবসটি দেশজুড়ে নানান আয়োজনে পালিত হয়। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ চলছিল। এসময় আরবি বিভাগের প্রভাষক তৌফিকুল  ইসলাম  বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটুক্তি করে মাইকটি বন্ধ করে দেন। পরে অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজে জড়ো হয়ে তাঁর বিচার দাবিতে অবরুদ্ধ করে রাখে। ভোলাহাট থানা পুলিশ আটক করে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে । 

    জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একজন শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তাঁর ৭ ই মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি । 

    ভোলার থানা  অফিসার  ইনচার্জ সুমন কুমার বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবি শিক্ষক তৌফিকুল ইসলাম কে  কলেজ থেকে আটক করা হয়েছে।আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।    

    বিষয়টি জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত)  আন্জুমান সুলতানা বলেন,একটি অনাকাঙ্খিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছি ।  কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর