শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ আটক ৪

    রাজবাড়ী প্রতিনিধি

    ৯ মার্চ, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ আটক ৪

    রাজবাড়ী সদর থানা পুলিশের এক অভিযানে চোরাই স্বর্ন বিক্রি করা নগদ এক লক্ষ টাকা ও চোরইকৃত ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

    গত ৫ মার্চ মঙ্গলবার রাতে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতে খারুল আলম প্রধানের নেতৃত্বে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদরে প্রধান সড়কের বড় বাজারের করিম সু-হাউজের সামনে থেকে একটি প্রাইভেট কার প্রাথমিক আটক করা হয়, 

    এসময় প্রাইভেট কারের ভীতরে থাকা আসামীদের কাছ থেকে চোরাই স্বর্ন বিক্রি করা নগদ ১ লক্ষ টাকা এবং রাজবাড়ী সদর থানার বড় বাজার ঘোষপট্টি সমবায় মার্কেটের ৯নং দোকান নিউ ভেনাস জুয়েলার্স নামক দোকান থেকে ১ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্নের চেইন উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত হলো কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আইনুদ্দিন মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৮), বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে মোঃ আশরাফুল মন্ডল (২৫), বড় হিজলী গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে শেখ রায়হান (২২), বন্যাতৈল গ্রামের সহাদেব বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩০)। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ মার্চ, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ন