শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন মোদি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ অপরাহ্ন

    ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন মোদি
    ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন মোদি

    ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি আজ রোববার সন্ধ্যায় ঐতিহাসিক ইন্ডিয়া গেটে স্থাপন করা হয়েছে।
    ভূতপূর্ব ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তিটি উন্মোচন করেছেন।

    নেতাজির মূর্তিটি ইন্ডিয়া গেটে যেখানে স্থাপন করা হয়েছে, সেখানে এক সময়ে রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল। একটি গ্রানাইট মূর্তি এই জায়গায় স্থাপনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হলোগ্রাম মূর্তিটি সেখানে থাকবে।

    হলোগ্রাম মূতির্টি উন্মোচনের পরে প্রধানমন্ত্রী মোদী ২০১৯,২০২০,২০২১ ও ২০২২ সালের জন্য "সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার" প্রদান করেন।
    নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।

    নেতাজির মূর্তি উন্মোচন করে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রবসুর জন্মবার্ষিকী পালন অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে ভারত তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করেছে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৩ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ অপরাহ্ন