পিরোজপুর প্রেসক্লাব সম্পাদককে সংবর্ধনা প্রদান

পিরোজপুর প্রতিনিধি‌

৮ মার্চ, ২০২৪ ০৯:১০ অপরাহ্ন

পিরোজপুর প্রেসক্লাব সম্পাদককে সংবর্ধনা প্রদান

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদকে পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড) এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ এ সংগঠনের উপদেষ্টা। বুধবার রাতে সদর উপজেলা চত্বরে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ এর সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মোঃ শাহিন ও মোঃ শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোঃ আখিরুজ্জামান রাজু, পাঠাগার সম্পাদক সালেহা পারভিন, সদস্য এস. এম. আরিফ প্রমুখ। সংর্বধনা অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৮ মার্চ, ২০২৪ ০৯:১০ অপরাহ্ন