শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৮ মার্চ, ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন

    পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত

    পিরোজপুর সদর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। 

    নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
    তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি বাস ইন্দুরকানীর চন্ডিপুরের দিকে যাচ্ছিল। ঝাউতলা এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তার পাশে থাকা মোটরসাইকেলের সঙ্গেও বাসটির ধাক্কা লাগে। এ সময় অটোরিকশা-মোটরসাইকেলের তিনজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। 
    সদর থানার ওসি মোঃ আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুরুষ পাঁচজন ও দুইজন নারী। আহত হয়েছে আরও ১০জন। 
    এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ মার্চ, ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন