শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত-২, মহাসড়ক অবরোধ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ মার্চ, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত-২, মহাসড়ক অবরোধ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হাইওয়ে সড়কের চারমাথায় সকাল আনুমানিক ১০টার দিকে পুলিশের একটি রেকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ৩টি রিক্সাকে চাপা দিলে ৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য রত চিকিৎসক উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীর হাট কোগারিয়া গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে রিক্সা চালক শাহিদ উদ্দিন(২০)কে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় সাতাইল বাতাইল গ্রামের  আশাদুল নামে একজনকে আশংকাজনক অবস্থায়  হাসপাতালে ভর্তি করে।এবং ভেলামারি এলাকার আলম নামে আরও এক ব্যক্তি আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে রিক্সা চালকগন ও স্থানীয় জনগন ২ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ খবর শুনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা মোবাইলে বিক্ষুব্ধ রিক্সা চালকদের কথা বলে উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ  তুলে নেয়।

    এসময় ঘটনাস্থলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, জেলা পুলিশের ডিআই-২ ইন্সপেক্টর আফজাল হোসেন,গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মা,প্যানেল মেয়র-২ শাহিন আকন্দ,প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার,জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ খাইরুল বাসার নয়ন সহ শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষুব্ধদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করেন।




    সারাদেশ - এর আরো খবর