শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কর্মবিরতি

    বেনাপোল প্রতিনিধি

    ৭ মার্চ, ২০২৪ ০৯:৪৩ পূর্বাহ্ন

    বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কর্মবিরতি

    ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরের স্কেলে ওজন করার পর খালি ট্রাক ওজনের বাধা দেওয়ার প্রতিবাদে বন্দর ব্যবহারকারি সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।
    বুধবার  (৬ মার্চ) দুপুর থেকে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

    বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, পণ্যবোঝাই ট্রাক স্কেলে ওজন করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক ওজন না করলে পণ্যের সঠিক ওজন নির্ণয় করা সম্ভব হয়না। ওজনের তারতম্য আমদানিকারকদের গুনতে দুইশ প্রাসেন জরিমানা।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য বোঝাই যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসে পণ্যসহ প্রতিটি ট্রাকই বন্দর স্কেলে ওজন করা হয়ে থাকে। বন্দরে পণ্য আনলোড করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাকগুলো ওজন করা হয়ে থাকে। কিন্তু হঠাত করে আজ দুপুর ১২ টার দিকে বন্দর কর্তৃপক্ষ খালি ট্রাক ওজনে বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বন্দর ব্যবহাকারি হিসাবে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। এর সুষ্ঠ সমাধান  না হওয়া প্ল্ন্ত  এ কর্মবিরতি চলতে থাকবে।

    বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, খালি গাড়ি ওজনের একটা নিয়ম আছে। খালি গাড়ি ওজন করতে হলে লিখিত আবেদন করতে হবে। আবেদন করলে ওজনের সুযোগ আছে ।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর