শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ‘স্বপ্ন সুপারশপ’ কে ভোক্তার অভিযানে জরিমানা

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ মার্চ, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে ‘স্বপ্ন সুপারশপ’ কে ভোক্তার অভিযানে জরিমানা

    রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে স্বপ্ন সুপারশপ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। 

    সোমবার (৪ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজারের ‘স্বপ্ন সুপারশপ’ রাজবাড়ী আউটলেটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

    এ সময় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের সহায়তায় এবং রাজবাড়ী পুলিশ লাইন্সের সদস‌্যবৃন্দ ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিকের অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রম পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত কারণে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজার ‘স্বপ্ন সুপারশপ’ রাজবাড়ী আউটলেটকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার শ্রীপুর বাজার, পুলিশ লাইন্স নতুন বাজার ও বড়পুল এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, সুপারশপ ও ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ‌্যপণ‌্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে স্বপ্ন সুপারশপকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর