শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিস্ঠানকে জরিমানা

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ৫ মার্চ, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ন

    তালতলীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিস্ঠানকে জরিমানা

    বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ পন্য বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করার দায়ে তিনটি ব্যাবসা  প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    সোমবার (৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।


    ভোক্তা  অধিকার সূত্রে জানা গেছে,বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে উপজেলা উজ্জ্বল চত্বরে অবস্থিত মদিনা ষ্টোর কে ৭ হাজার, উপজেলা প্রধান সড়কের আল্লারদান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য  ৫ হাজার ও তালতলী বটতলায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  


    একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে  সতর্কতা মূলক নির্দেশনা দেওয়া হয়।


    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এর নেতৃত্বে তার সাথে ছিলেন,নিরাপদ সেনেটারী ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সহ তালতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ মার্চ, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ন