শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন আসামীকে গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩ মার্চ, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন আসামীকে গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান চালক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনার  মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক আসামীকে  গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়ার গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল ১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালুকে গ্রেপ্তার করা হয়। 

    উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বৃদ্ধ তোজাম্মেল হককে ভ্যান ভাড়া করার নামে বাড়ী থেকে ডেকে নিয়ে আগুনে পুরিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাঁধের কাছে ফসলি জমিতে হত্যা করে ফেলে রাখে ভ্যান চালক বৃদ্ধ কে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে।

    চাঞ্চল্যকর এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

    গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর