শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ মার্চ, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

    ‘‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’ প্রতিপাদ্যে ৬ষ্ঠ বারের মতো সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভোটার দিবস হয়েছে।

    শনিবার (২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলানায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

    এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর