শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শপথ নিলেন নব-নির্বাচিত এমপি আহমেদ শুভ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন

    শপথ নিলেন নব-নির্বাচিত এমপি আহমেদ শুভ
    শপথ নিলেন নব-নির্বাচিত এমপি আহমেদ শুভ

    জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত খান আহমেদ শুভ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার (২২ জানুয়ারি) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে  শপথ বাক্য পাঠ করান।

    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব  তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে  চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী  উপস্থিত ছিলেন।

    শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    গত বছরের ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের চার বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহম্মেদ শুভ জয় লাভ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৫০ পূর্বাহ্ন