শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ মার্চ, ২০২৪ ০৯:৫৭ অপরাহ্ন

    শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তার ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসির ছয় পরীক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কানসাট গোপালনগর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হল- কানসাট বাজার এলাকার এন্তাজ আলীর ছেলে কাবিল (২৫) ও একই এলাকার সাকিম (২০)। 

    শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এসএসসির ছয় পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। এ ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে কানসাট এলাকায় অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। 

    তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর