শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ মার্চ, ২০২৪ ০৯:৫৬ অপরাহ্ন

    শিবগঞ্জে ফসলের মাঠ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোফাজ্জুল ইসলাম (৪০) নামে এক ঘাস ব্যবসায়ীর আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বহরম এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক বহরম এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

    নিহতের ভাই সেরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে তার ভাই জরুরী কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। সকাল ১০টার দিকে বহরম এলাকায় একজনের আগুনে পুড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই মরদেহটি আমার বড় ভাই তোফাজ্জুল ইসলামের। পরে পুলিশে খবর দিলে পুলিশ দুুপুরে মরদেহ উদ্ধার করে। 

    মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কিভাবে মারা গেছে তা জানা না গেলেও, এটি যে পরিকল্পিত হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক ধারণা- হত্যাকারীরা তাকে মেরে মাঠের ভেতর মাড়াই করা সরিষার খড়ের ভেতর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। 

    তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এছাড়া মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর