শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুর ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১ মার্চ, ২০২৪ ০৮:১০ অপরাহ্ন

    পিরোজপুর ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

    পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শুরু, ভান্ডারিয়ায় থানা গালর্স হাই স্কুলে শুক্রবার ১ মার্চ  প্রধানমন্ত্রীর মূখ্য সচিব,মোহাম্মদ তোফাজ্জল হোসেনের পৃষ্টপোষকতায়  সপ্তাহ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়েছে। 

    আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ” এর আয়োজনে  চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীর চিকিৎসা দেয়া হবে।  প্রথম পর্যায়ে  ৫শ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য র্বিাচিত করা হবে। তাদের যাবতীয় ওষুধ ও চিকিৎসাকালীন থাকা-খাওয়ার খরচ বহন করবে সংস্থাটি। 

    সকাল ৮টা থেকে ১৮টি বুথে ১৫ জন ডাক্তারসহ ১০০ জনের মেডিকেল টিম রোগীদের চক্ষু পরীক্ষা,পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। ঢাকার আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর-চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করছেন। 

    এসময় আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডাক্তার আহমেদ তাহের আল-মিম্বরির দিক নির্দেশনায় এ ক্যাম্প পরিচালনা করছেন মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ ও ডাক্তার সালমান আহম্মেদ তাহের।

     “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” গত ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষের চক্ষু সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত তারা অর্ধ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদান করেছে। 

    এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোমো, সাইদুর রহমান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ, বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মন্ডল, মহাখালী হাসপাতাল এবং ক্লিনিকের ডিজি ড. আবু হোসেন মো: মইনুল হাসান, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান প্রমূখ। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ মার্চ, ২০২৪ ০৮:১০ অপরাহ্ন